ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের মাইকে কারিগরি ত্রুটি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৪:২৯
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রথম বৈঠকে স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তবে অধিবেশন শুরু হতেই স্পিকারের মাইকে কারিগরি ত্রুটি দেখা দেয়। ‘সিস্টেম হ্যাং’-এর কারণে মূল মাইকে শব্দ আসছিল না।
বেলা ১২টা ৫৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আসনে বসেন। কিন্তু মাইকের সমস্যা থাকায় তিনি হ্যান্ডমাইকে বক্তব্য দেন। সংসদ সদস্যরা দাঁড়িয়ে স্পিকারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, তার বক্তব্য শুনতে পাচ্ছেন না।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “আমার মূল মাইকটি এখনও অকেজো। আমি হ্যান্ডমাইক দিয়ে কথা বলছি। একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন। ১৭ বছর পর একটি কার্যকর সংসদ আমরা পেয়েছি। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।”
এরপর জোহরের নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়। নামাজের পর বেলা দেড়টার দিকে সংসদ অধিবেশন পুনরায় শুরু হয়। স্পিকার বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। এই সংসদ গণতন্ত্রের প্রতীক।”
অধিবেশনে স্পিকার জুলি গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।