জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:৫৯

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ময়দানে নামাজ আদায় করবেন।

ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দান ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, অজু, পয়োনিষ্কাশন ও পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লক ও প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামাজের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান গেট রাখা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top