আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৩:৫৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মানুষের উপকারে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চায়, যা মানুষের উপকারে আসে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খনন কাজ শুরু করেছি এবং সারা বাংলাদেশে এই কাজ চালিয়ে যাব।

তারেক রহমান বলেন, নির্বাচনে সম্প্রতি সবাই ভোট দিয়েছেন। নতুন এবং পুরনো ভোটার যারা এতদিন ভোট দিতে পারেননি, তাদের কথা আমরা বিবেচনা করেছি। নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন এবং কৃষির সঙ্গে যুক্ত। আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top