বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তারেক রহমানের ওমরাহ সফর বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালনের পরিকল্পনা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর পরিবারসহ প্রথমবারের মতো ওমরাহ পালনের ইচ্ছা থাকলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সফরটি বাতিল করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা ছিল। তবে সে সময়ও নানা কারণে সফরটি বাস্তবায়িত হয়নি এবং তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top