বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন রুহুল কুদ্দুস কাজল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৬:০৭
সরকার দেশে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী। তিনি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। আসাদুজ্জামান পদত্যাগের পর বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে তরেক রহমানের মন্ত্রিসভায় আইনমন্ত্রী পদে নিযুক্ত হন।
নতুন অ্যাটর্নি জেনারেলের নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।