দায়িত্বশীল এআই ব্যবহারে শিক্ষায় আমূল পরিবর্তনের সম্ভাবনা: জুবাইদা রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১০:২০

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশকে সহযোগিতা করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি, ফার্স্ট জেন্টেলম্যান এবং সমমর্যাদার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তব্যে জুবাইদা রহমান বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। একইসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার যাত্রা শুরু করেছে। এই সরকারের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গঠন করা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top