শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

উইকিপিডিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে ভুল তথ্য, পরে সংশোধন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯

ছবি: সংগৃহীত

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার “বাংলাদেশের প্রধানমন্ত্রী” শীর্ষক পাতায় ভুল তথ্য প্রকাশের ঘটনা ঘটেছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় এবং তার ছবি যুক্ত করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরে পাতাটি সংশোধন করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

উইকিপিডিয়ার ওই পাতাটি পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা ৫১ মিনিটে সালাহউদ্দিন আহমেদের নাম ও ছবি যুক্ত করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়। সেখানে দাবি করা হয়, তিনি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন।

পরবর্তীতে বিষয়টি নজরে এলে একাধিকবার সম্পাদনার মাধ্যমে ভুল তথ্যটি সংশোধন করা হয় এবং আগের তথ্য অপসারণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top