শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার ৪৩২ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩

ছবি: সংগৃহীত

দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে বড় ধরনের পতন দেখা গেছে স্বর্ণের দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারাদেশে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে, ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

এর আগে, ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, যা ছিল সাম্প্রতিক সময়ে বড় ধরনের বৃদ্ধি।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।স্বর্ণের পাশাপাশি রুপার দামেও এসেছে স্বস্তি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ১৭৫ টাকা কমানো হয়েছে।

বর্তমানে, ২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা।

চলতি বছরে রুপার দাম ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top