পহেলা বৈশাখে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৭
বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ, যেখানে প্রাণবন্ত গান, নাচ এবং রঙিন সাজসজ্জায় পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। তিনি জানান, এই আনন্দঘন ও উৎসবমুখর মুহূর্তগুলো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সবাইকে সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।