মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪০

ছবি: সংগৃহীত

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন সরকারপ্রধান। এ উপলক্ষে তিনি চাষিদের হাতে কৃষক কার্ড তুলে দেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন ত্যাগ করে। পহেলা বৈশাখের দিনেই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই কৃষক কার্ড বিএনপির অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। এর আগে দলটির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচি চালুর কথা জানানো হয়েছিল।

এদিকে কৃষিমন্ত্রী জানিয়েছেন, শুরুতে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির প্রাক-পরীক্ষামূলক ধাপ বাস্তবায়ন করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষক কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে তারা বছরে দুই হাজার পাঁচশ টাকা নগদ সহায়তা পাবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top