বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষায় যুক্ত হচ্ছে কারিগরি ও আইটি প্রশিক্ষণ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:২৯

সংগৃহীত

দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে আরও এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) ও ইংরেজি ভাষা শিক্ষার সুযোগও বাড়ানো হবে।

তিনি জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে, যা মাদ্রাসার পাঠ্যক্রম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top