জার্মানিতে অপদস্থ হলেন রেজা পাহলভি, ‘লাল রঙের তরল’ নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৫১
জার্মানির রাজধানী বার্লিন সফরকালে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার ওপর লাল রঙের তরল জাতীয় কিছু নিক্ষেপের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে এ ঘটনা ঘটে। এতে তিনি শারীরিকভাবে গুরুতর আহত হননি বলে জানা গেছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, একটি সংবাদ সম্মেলন শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে ওই তরল নিক্ষেপ করেন। এতে তার ঘাড় ও কাঁধের পেছনের অংশ ভিজে যায়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘটনার পরপরই পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এর আগে সংবাদ সম্মেলনে তিনি ইরানে হামলার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহের পুত্র। ১৯৭৯ সালের গণঅভ্যুত্থানে তার পিতা ক্ষমতাচ্যুত হন। তবে এখনো তিনি ইরানে ফিরে গিয়ে শাহ শাসন পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।