রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য দ্বিতীয় একনেক বৈঠক আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩

সংগৃহীত

দেশের উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামো অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

  • পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি প্রকল্প
  • কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি প্রকল্প
  • ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় প্রায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সব মিলিয়ে আজকের বৈঠককে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top