প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে কান দিবেন না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৪

সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম নৈতিকতার ক্ষেত্রে কিছুটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য বাজেট বরাদ্দ থাকলেও গবেষণা খাতে এখনও পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি রয়েছে। একইসঙ্গে তিনি জানান, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সরকার সে লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম কোন দিকে যাচ্ছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সেখানে শিক্ষার মান নাকি বাণিজ্যিকীকরণের দিকে যাচ্ছে—এ বিষয়টি নিয়েও পর্যবেক্ষণ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব প্রসঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা জরুরি। সরকার সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসকে পরীক্ষার সময় হিসেবে নির্ধারণ করে পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু করতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top