যশোরে বিএনপি কর্মসূচি ঘিরে ব্যস্ততা, সফরে যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান—দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। সফরকে কেন্দ্র করে শহরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি এবং নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র জানায়, সফরকালে তিনি শার্শার জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনের কার্যক্রমে অংশ নিতে পারেন। এছাড়া বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলের এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

জনসভাস্থলসহ বিভিন্ন কর্মসূচির স্থানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, এ সফরকে কেন্দ্র করে যশোরে রাজনৈতিক ও উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে বলে তারা আশা করছেন।

তবে এসব কর্মসূচি ও সফরের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দেশে ফেরার পর গত ২ ফেব্রুয়ারি যশোরে একটি নির্বাচনী প্রচার কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি বলে দলীয় সূত্রে জানা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top