সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি দীর্ঘদিন দেশের রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা গেছে, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
গোলাম সারোয়ার মিলন রাজনৈতিক জীবনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। তিনি ১৯৮১–৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বামপন্থী ছাত্র সংগঠন ভাসানী-ন্যাপ সমর্থিত ধারার রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।