রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সারাদেশে পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ও সন্দেহভাজনের সংখ্যা বাড়ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৬:৫৫

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানা গেছে। বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৫০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

এছাড়া এখন পর্যন্ত হামের সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৯০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকা কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বাড়ানো জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top