পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৫
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। এ সময় হাইকমিশনার তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারত ও বাংলাদেশ-এর মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের নতুন সক্ষমতা ও অভিন্ন আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রণয় ভার্মা পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী। তিনি পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে উন্নয়নমুখী সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।
অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।