সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্যরা।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত নারী সদস্যদের নিয়ে মাজার প্রাঙ্গণে যান এবং তাদের নেতৃত্ব দেন। পরে সেখানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই।

এর আগে, রোববার রাত ৯টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top