সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৪:৪৮

সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বর্তমান অবস্থা ও সম্ভাব্য পুনরায় চালুর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের শিল্পখাতের বর্তমান পরিস্থিতি, বন্ধ কারখানাগুলোর পুনরায় চালুর সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প খাতে নতুন গতি ফিরিয়ে আনা সম্ভব হবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top