সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পুলিশের শার্ট আগের মতই প্যান্ট থাকবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:০৮

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নতুন পোশাক মানানসই না হওয়ায় আগের পোশাকেই ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল রঙ। প্যান্ট থাকবে খাকি রঙের।

এছাড়া তিনি বলেন, গত ৫ আগস্টের পর কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের সরাসরি কিছু করার সুযোগ নেই। তবে এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে, যদিও এতে কিছুটা সময় লাগবে।

সম্প্রতি পুলিশের কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top