মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

তিন দিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০৮:৪৫

ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) তিনি ঢাকাছাড়বেন এবং বেইজিং পৌঁছাবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চীন সফর।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন তিনি। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে চীনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ফলে এই সফরকে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৬ মে বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনায় সহযোগিতা, প্রতিরক্ষা সহায়তা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া একই দিনে চীনের উন্নয়ন খাতের দায়িত্বশীল মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দেশটির কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন। সফর শেষে আগামী ৭ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top