বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জামায়াতের পোলিং অফিসারসহ দুজন আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৫৩

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুইজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে।

তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনাটি নজরে এলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করেন।

রায়ে তাদের দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top