১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ৪ এপ্রিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৪
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলের বৈঠকের পর সাংবাদিকদের বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ এবং সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনার চেষ্টা করছে। এই অবস্থায় রাজপথের আন্দোলন ছাড়া ঐক্যজোটের আর কোনো বিকল্প নেই।
এছাড়া ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৭ এপ্রিল)।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।