নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১২
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন পরিস্থিতি তুলে ধরতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরাফাত আরও বলেন, বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক ব্রিফিং করবে এনসিপি। দুপুরের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।