সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. পারভেজ রেজা কাকন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানকে দেখতে গেছেন ডা. পারভেজ রেজা কাকন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক।
রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. কাকন। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এছাড়া তিনি সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। দলীয় সূত্র জানায়, সেলিমা রহমানের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।