শপথ নিতে সংসদ ভবনের পথে তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২
শপথ গ্রহণের উদ্দেশ্যে তারেক রহমান জাতীয় সংসদ ভবনের পথে রওনা হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তিনি গুলশানের বাসা থেকে সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া বাংলাদেশ নির্বাচন কমিশন–এর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়,
‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তারেক রহমান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।