শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪

ছবি: সংগৃহীত

দেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করা হবে বলে জানান তিনি।

রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ-এ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়েই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন শুরু হবে। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top