শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩০

ছবি: সংগৃহীত

ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন।

সৌদি আরবের জেদ্দা শহরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা তুলে ধরেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা-এর ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইসহাক দার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তিনি ঢাকা সফরে আসতে ইচ্ছুক।

এ সময় তিনি আরও বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top