“হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া”:হাসনাত আব্দুল্লাহ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের “হাসিনা ব্যবস্থা” দরকার, তবে হাসিনা ছাড়া। শুক্রবার (৩ এপ্রিল) তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, সরকার গণভোটসহ ১০টি অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশসহ অন্যান্য।
এছাড়া হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদে জ্বালানি তেলের ক্রমবর্ধমান সংকট ও জনভোগান্তির বিষয়েও সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন পাম্প ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে, বিশেষ করে সিলেটে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে এবং স্কুল কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সরবরাহ ব্যাহত হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, “প্যানিক বায়িং” বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনাই মূল সমস্যা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।