শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

তৃতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থতার মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তার মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা পড়ে, অল্প সময়ের মধ্যে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভারতের চেন্নাইতে নেওয়া হয়, যেখানে মার্চে দ্বিতীয় এবং এপ্রিলের শুরুতে তৃতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১ এপ্রিল সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে তৃতীয় অস্ত্রোপচারের জন্য প্রস্তুতির কথা জানান।

শুক্রবার নিজেই তিনি জানান, তৃতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, “তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।”

এই কঠিন সময়ে অভিনেত্রীকে পাশে পেয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেতা-পরিচালক কচি খন্দকার এবং নির্মাতা দেবাশীষ বিশ্বাস সহ আরও অনেকে তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top