দমকে পেছনে ফেলে দর্শক চাহিদায় এগিয়ে রাক্ষস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৯
ঈদুল ফিতরের মুক্তির পর তানিম নূর পরিচালিত ‘রাক্ষস’ সিনেমা দর্শক চাহিদায় এগিয়ে গেছে। প্রথম দিন মাত্র ১৪টি শো দিয়ে শুরু হলেও দুই দিনের মধ্যে শো সংখ্যা বেড়ে হয়েছে ২০-এর অধিক। বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা ২৫টি।
স্টার সিনেপ্লেক্সে শো চলছে ১১টি, লায়ন সিনেমাসে প্রতিদিন ৪টি এবং যমুনা ব্লকবাস্টারে ৩টি করে শো চলছে। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ এবং সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার সিনেপ্লেক্সে প্রতিদিন ৩টি করে শো প্রদর্শিত হচ্ছে।
শুধু মাল্টিপ্লেক্সই নয়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শনও শুরু হয়েছে। সুনামগঞ্জ, যশোর, বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ার একাধিক বড় হলে ‘রাক্ষস’ প্রদর্শিত হচ্ছে। প্রযোজনা সংস্থা জানায়, আগামী সপ্তাহে হল সংখ্যা আরও দ্বিগুণ হবে।
সিনেমা ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ, এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি, পাশাপাশি রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডল। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।