শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের চেষ্টা নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত করবে"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫০

সংগৃহীত

এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে, যা নাগরিকদের সুরক্ষা ও ন্যায়বিচারকে বিঘ্নিত করবে।

শুক্রবার (৩ এপ্রিল) ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে—এটি “আইনের চোখে সকলের সমান অধিকার” নীতি লঙ্ঘন করছে। তিনি সতর্ক করেছেন, এমন পদক্ষেপ হলে আইন ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার হাতিয়ার হয়ে যাবে, আর সাধারণ জনগণকে এটি নিষ্পেষণের মুখে ঠেলে দেবে।

ডা. তাসনিম জারা আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, এবং আইন হতে হবে অন্ধ ও নিরপেক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top