জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১৯:৫৭
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে।
রোববার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই মাসের শহীদরা কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করা হচ্ছে।
ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণআন্দোলনের মাধ্যমেই তাদের দাবি আদায় করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।