শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৫১

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা তার গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শুক্রবার এই কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের সময় একদল ব্যক্তি রাশেদ প্রধানের বাসা লক্ষ্য করে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনি নন্দীকে আটক করে।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাশেদ প্রধান প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং তার গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top