বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারামুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন। তিনি তার দেড় মাস বয়সী শিশুসন্তানসহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পরই তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সব আইনি প্রক্রিয়া শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তির সময় কারাগারের সামনে সকাল থেকেই তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীরাও সেখানে ভিড় করেন। মুক্তির পর তিনি পরিবারের সঙ্গে নিজ গন্তব্যে রওনা হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top