বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৯

সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) সরকারি চাকরি সংক্রান্ত তথ্য উপস্থাপনে অসঙ্গতি এবং আইনি জটিলতার কারণে তার মনোনয়নপত্র প্রাথমিক যাচাই-বাছাইয়ে স্থগিত করা হয়। একই দিনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বাকি ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নথি অনুযায়ী, মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধিনিষেধ থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top