সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বিএনপিতে ঠাঁই করতে পারেননি আলোচিত ফারজানা সিঁথি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:৪৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত এই তালিকায় আলোচিত মডেল ও সমাজকর্মী ফারজানা সিঁথির নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও কয়েক ডজন প্রার্থী।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফারজানা সিঁথি। তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। তিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি মডেলিং জগতেও সক্রিয়। একটি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন ও সাংগঠনিক বিবেচনার ভিত্তিতে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top