মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:১০

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ড. এবিএম ওবায়দুল ইসলাম সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি পদে রয়েছেন। ঢাবিতে তাঁর রাজনৈতিক পরিচয়ও রয়েছে; তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সাবেক আহ্বায়ক।

গত ২২ ফেব্রুয়ারি বর্তমান উপাচার্য নিয়াজ আহমদ খান পদত্যাগের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন। ওইদিন ঢাবির জনসংযোগ দপ্তরের মাধ্যমে জানানো হয়, তিনি মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফিরে যেতে আবেদন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির দায়িত্বে যোগদান করেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top