ঢাবি সিন্ডিকেটে নতুন যুক্ত হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর প্রাসঙ্গিক ধারা অনুযায়ী তাকে সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্য থেকে ড. আবু ইউসুফের স্থলে ড. মোর্শেদ হাসান খান অবশিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।