বাগেরহাটে এসএসসি পরীক্ষার প্রথম দিন: ৩০৭ পরীক্ষার্থী অনুপস্থিত, কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৭
বাগেরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি বাংলা বিষয়ে ৯২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল (কুরআন মাজিদ ও তাজভিদ) পরীক্ষায় ১৭৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩৭ জন রয়েছেন।
এ বছর বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ বিভাগে ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী জানান, প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনো নকল বা বহিষ্কারের ঘটনা ঘটেনি। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।