মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

হত্যার তিন মামলার আসামি পাটগ্রাম পৌর জামায়াতের আমির আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

লামনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতের আমির সোহেল রানাকে হত্যা মামলায় আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পাটগ্রাম ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দায়ের করা তিনটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আটক করার পর তাকে পাটগ্রাম থানা থেকে লালমনিরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার আটককে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, "কোর্ট থেকে জামায়াতের আমির সোহেল রানার বিরুদ্ধে তিনটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top