চট্টলা এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:২৫
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও একটি বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত ট্রেনের পাওয়ার কার থেকে।
ঘটনার পর রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।