শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

জামালপুরে তেলের অভাবে বাইকারদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:১০

সংগৃহীত

জামালপুরে তেল না পেয়ে শতাধিক মোটরসাইকেল চালক শহরের জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টের সামনে এই ঘটনা ঘটে।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা বাইকাররা তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে যান। প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কে যানজট তৈরি হয়। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, দোকানে পরিদর্শন করার পর দেখা যায় ২৮০০ লিটার তেল মজুদ আছে। তেল বিক্রি না করার অভিযোগে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদ তেল দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদও নিশ্চিত করেন, গ্রাহকদের মাঝে তেল বিতরণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top