শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বুবলি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৭:০০
ঢালিউডের মেগাস্টার শাকিব খান আজ (২৮ মার্চ) জন্মদিন উদযাপন করছেন। বিশেষ এই দিনে তিনি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার সন্তানের মা, চিত্রনায়িকা শবনম বুবলী। বুবলী লিখেছেন, “শুভ জন্মদিন।”
সূত্রে জানা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে বুবলী আমেরিকায় অবস্থান করছেন। সন্তান ভূমিষ্ঠির সঠিক তারিখ নিয়ে যদিও ভক্তদের মধ্যে উৎসুক কৌতূহল রয়েছে, তবে দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি একটি পডকাস্টে বুবলী খোলামেলা কথা বলেছেন শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে। তিনি জানান, মাঝেমধ্যেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হয়, তবে তা ঠিক হয়ে যায়। বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী স্পষ্ট করেছেন, “আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন, তাই পরিষ্কার করলাম।”
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বুবলীর জন্মদিনের শুভেচ্ছা পোস্ট এবং মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ তাদের মধ্যে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।
বর্তমান সময়ে শাকিব- বুবলীর সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও, জন্মদিনের শুভেচ্ছা এবং উভয়ের আন্তরিকতা এটি স্পষ্ট করছে যে সম্পর্কের বন্ধন এখনও শক্তিশালী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।