শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’, ছড়িয়ে পড়েছে ২২ দেশে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৭:০০

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’ নিয়ে শোরগোল শুরু হয়েছে। বৈজ্ঞানিকভাবে এটি BA.3.2 নামে পরিচিত। অস্বাভাবিকভাবে বেশি মিউটেশন থাকার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই ভ্যারিয়েন্টে প্রায় ৭৫টি জিনগত পরিবর্তন ঘটেছে, যার বড় অংশই স্পাইক প্রোটিনে। এই প্রোটিনের মাধ্যমে ভাইরাস মানবদেহের কোষে প্রবেশ করে। দীর্ঘ সময় চোখে না পড়ার কারণে এটিকে নীরবে বিবর্তিত ভিন্ন রূপ হিসেবে ‘সিকাডা’ নাম দেওয়া হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় এই ভ্যারিয়েন্ট। এরপর কিছু সময় ধরে এটি তেমন দেখা না গেলেও ২০২৫ এবং ২০২৬ সালের শুরু থেকে এটি বিভিন্ন দেশে ধরা পড়তে শুরু করেছে। বর্তমানে অন্তত ২২টি দেশ ও যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্যে এর উপস্থিতি নিশ্চিত হয়েছে।

ল্যাবরেটরি বিশ্লেষণে দেখা গেছে, ‘সিকাডা’র ইমিউন এস্কেপ ক্ষমতা কিছুটা বেশি। অর্থাৎ পূর্বে সংক্রমণ বা টিকা দ্বারা তৈরি অ্যান্টিবডিকে কিছুটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা থাকতে পারে। তবে এখনও প্রমাণ মেলে নি যে এটি বিদ্যমান টিকাকে পুরোপুরি অকার্যকর করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সংক্রমণ হার এখনো তুলনামূলকভাবে কম, এবং গুরুতর অসুস্থতা সৃষ্টির মতো তথ্য এখনও পাওয়া যায়নি। আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন।

সব মিলিয়ে, ‘সিকাডা’ ভ্যারিয়েন্টটি নজরদারির মধ্যে থাকলেও এটি এখনো বড় ধরনের হুমকি নয়। বিজ্ঞানীরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, তবে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তথ্যসূত্র: ইন্ডিয়াটুডে

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top