বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা আছে :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩২

সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানো হবে।

বুধবার (১ এপ্রিল) সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সড়ক-মহাসড়ক বিভাগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি পৌঁছে দেওয়াও দেশের গড়ার অংশ, এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য সঠিক স্থানে উপযুক্ত গাছ লাগানো প্রয়োজন।

শেখ রবিউল আলম আরও জানান, আগামী ঈদে উত্তরবঙ্গ কেন্দ্রিক আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে। সড়কে বিশেষ চ্যালেঞ্জ থাকবে কারণ ঈদে মানুষ ঢাকা ছাড়বেন এবং কোরবানির পশু ঢাকায় আসবে। সড়ক মন্ত্রণালয় চাইছে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে।

মন্ত্রী জ্বালানি বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, পণ্য পরিবহনে আপাতত কোনো সংকট নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top