রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

বিতর্কের পর হঠাৎ বিয়ে, আবারও আলোচনায় মনিকা কবির

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৬:৩৮

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার রাস্তায় অস্বাভাবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসা রুশ তরুণী মনিকা কবির আবারও নতুন খবরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

বিভিন্ন সময় সড়ক, বিপণিবিতান কিংবা মেট্রোরেলে তার ভিন্নধর্মী আচরণে কেউ বিস্মিত হয়েছেন, আবার কেউ করেছেন সমালোচনা। সম্প্রতি এক পথচারীকে মারধরের ঘটনায়ও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি নতুন ভিডিও। সেখানে দেখা যায়, বিয়ের সাজে বরের পাশে বসে আছেন মনিকা কবির।

ভিডিওতে আরও দেখা যায়, কাজী তাদের সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্যক্রম সম্পন্ন করছেন। পরে স্বামীর গলায় মালা দিয়ে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায় এই তরুণীকে।

সব মিলিয়ে, নানা বিতর্কের পর এবার বিয়ের খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মনিকা কবির।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top