নতুন করে আলোচনায় সালমান খান–ক্যাটরিনা কাইফ প্রেম, ভাইরাল পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:৪৩

ছবি: সংগৃহীত

নিজেদের সম্পর্ক কখনো প্রকাশ্যে স্বীকার না করলেও বলিউডে সালমান খানক্যাটরিনা কাইফ-এর ঘনিষ্ঠতা ছিল আলোচিত বিষয়। বিশেষ করে ক্যাটরিনার ক্যারিয়ার গঠনে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে বহুল প্রচলিত। তবে দীর্ঘদিন সম্পর্ক টেকেনি, ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমার সময়ই তাদের বিচ্ছেদ ঘটে।

ক্যারিয়ারের শুরুতে বিদেশ থেকে মুম্বাইয়ে এসে সালমানের সঙ্গে পরিচয় হয় ক্যাটরিনার। ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিতে কাজের সময় সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। বিচ্ছেদের পর রণবীর কাপুর-এর সঙ্গেও সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তবে বর্তমানে তিনি সংসার জীবনে ব্যস্ত, স্বামী ভিকি কৌশল-এর সঙ্গে সুখী দাম্পত্য কাটাচ্ছেন। অন্যদিকে সালমান এখনো অবিবাহিত।

এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই জুটির পুরোনো প্রেমকাহিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী আরজুমান্দ রহিম-এর একটি ভিডিও।

ভিডিওতে আরজুমান্দ জানান, সালমানের আমন্ত্রণে তার বাড়িতে নৈশভোজে গিয়ে ক্যাটরিনার সঙ্গে দেখা হয়েছিল তার। তার দাবি, সে সময় সালমান ও ক্যাটরিনা একসঙ্গেই থাকতেন।

আরজুমান্দ রহিম বলেন, সালমান খান খুবই দয়ালু ও ভালো মনের মানুষ, সবার প্রতি সম্মান প্রদর্শন করেন। ক্যাটরিনাও অত্যন্ত আন্তরিক ও ভদ্র। এত বড় তারকা হয়েও তাদের সরল আচরণ তাকে মুগ্ধ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top