ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে গতিশীলতা আনতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। কমিটির ১১ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন, এর মধ্যে বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরও রয়েছেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংসদ সদস্যদের আবাসন সমস্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের উপায় নির্ধারণ করা।

এদিকে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকার দলীয় সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সভায় অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, এসব অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে উপস্থাপন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আগামীকাল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে ১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top